About Us
সুস্থধারা সম্পর্কে
সুস্থধারা বাংলাদেশের একটি বিশ্বস্ত স্বাস্থ্য পণ্য বিক্রয় প্রতিষ্ঠান। আমরা ঘরোয়া সার্জিক্যাল আইটেম এবং সুস্থ থাকার খাবার সরবরাহ করি।
Return, Refund ও Warranty নীতি
ডেলিভারি নীতি
আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা প্রদান করি।
সম্ভাব্য ডেলিভারি সময়:
- ঢাকার মধ্যে: ১-২ কার্যদিবস
- ঢাকার বাইরে: ২-৩ কার্যদিবস
পার্সেল গ্রহণের নিয়ম
গ্রাহককে অবশ্যই ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেল খুলে পণ্য যাচাই করতে হবে। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্যের ভাঙা, ভুল পণ্য বা বাহ্যিক ক্ষতির অভিযোগ সাধারণত গ্রহণযোগ্য হবে না।
রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতি
নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য:
- ভুল পণ্য ডেলিভারি হলে
- পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
- উৎপাদনগত ত্রুটি (Manufacturing Fault) থাকলে
- নকল বা অরিজিনাল নয় বলে প্রমাণিত হলে (২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে)
রিটার্নের শর্ত: পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত ও মূল প্যাকেজিংসহ থাকতে হবে। অভিযোগের ছবি বা ভিডিও প্রদান করতে হবে। ডেলিভারির সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে।
স্বাস্থ্য ও হাইজিন পণ্যের বিশেষ নীতি
সার্জিক্যাল, মেডিকেল কনজ্যুমেবল ব্যক্তিগত ব্যবহারযোগ্য ও স্বাস্থ্যবিষয়ক পণ্য একবার ব্যবহার বা খোলার পর রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়। তবে ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য হলে ব্যতিক্রম প্রযোজ্য।
এক্সচেঞ্জ (পণ্য পরিবর্তন) নীতি
- ডেলিভারির ৭ দিনের মধ্যে একবার পণ্য পরিবর্তনের আবেদন করা যাবে (প্রোডাক্ট অনুযায়ী)।
- পরিবর্তনের ক্ষেত্রে রিটার্ন ও পুনরায় ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
- পণ্য অবশ্যই নতুন ও অব্যবহৃত অবস্থায় থাকতে হবে।
রিফান্ড নীতি
নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হতে পারে:
- অনুমোদিত রিটার্ন
- স্টকে রিপ্লেসমেন্ট পণ্য না থাকলে
- অর্ডার শিপমেন্টের আগে বাতিল হলে
রিফান্ড অনুমোদনের পর সর্বোচ্চ ৫ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে।
ওয়ারেন্টি নীতি
কিছু পণ্যে ওয়ারেন্টি/গ্যারান্টি প্রযোজ্য এবং কিছু পণ্যে প্রযোজ্য নয়। প্রতিটি পণ্যের ওয়ারেন্টির সময়কাল ওয়ারেন্টি কার্ডে উল্লেখ থাকবে।
ওয়ারেন্টি দাবির শর্ত:
- ওয়ারেন্টির মেয়াদের মধ্যে আমাদের জানাতে হবে।
- শারীরিক ক্ষতি, ভাঙন, পানি প্রবেশ, ভুল ব্যবহার বা দুর্ঘটনাজনিত ক্ষতি ওয়ারেন্টির আওতায় নয়।
- ওয়ারেন্টির মেয়াদে সর্বোচ্চ ১ বার রিপ্লেসমেন্ট সুবিধা প্রযোজ্য হতে পারে।
ওয়ারেন্টি যাচাই করে রিপ্লেসমেন্ট সম্পন্ন হতে সাধারণত ২ সপ্তাহ সময় লাগতে পারে।
Privacy Policy
Susthodhara আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা কী তথ্য সংগ্রহ করি
- নাম
- মোবাইল নম্বর
- ইমেইল ঠিকানা (যদি প্রদান করা হয়)
- ডেলিভারি ঠিকানা
- অর্ডার সংক্রান্ত তথ্য
- পেমেন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য
তথ্যের ব্যবহার
- অর্ডার যাচাই ও প্রসেসিং
- পণ্য ডেলিভারি সম্পন্ন
- রিফান্ড, রিপ্লেসমেন্ট ও ওয়ারেন্টি সেবা
- গ্রাহক সহায়তা
- প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধ
তথ্যের নিরাপত্তা
গ্রাহকের তথ্য নিরাপদ রাখার জন্য আমরা যথাযথ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তথ্য প্রকাশ করা হয় না।
Susthodhara কোনো অবস্থাতেই গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে অন্য কারও কাছে হস্তান্তর করে না।